দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।
রোববার (২৯ নভেম্বর) বিকেলে শহীদ খোকন পার্ক থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাতমাথা জুলাই স্মৃতিস্তম্ভের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু হাসানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন বগুড়া সদর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম বাদশা বলেন, ভারতের আশ্রয়-প্রশ্রয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে। বগুড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি উল্লেখ করে তিনি বলেন, বগুড়ার রাজপথে ফ্যাসিবাদের বিরুদ্ধে দুর্গ গড়ে তুলতে যুবদলই যথেষ্ট। নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগকে হুঁশিয়ার করে তিনি বলেন, দেশবিরোধী ষড়যন্ত্র করলে কাউকে ছাড় দেওয়া হবে না। বগুড়ায় ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে চাইলে ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করা হবে।
জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে ফ্যাসিস্টদের দোসর সাংবাদিকদের একটি অংশও ভূমিকা রাখছে বলে তিনি মনে করেন। বিভিন্ন ঘটনা ভিন্ন খাতে প্রচার করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে উল্লেখ করে তিনি এ বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। একই সঙ্গে সাংবাদিকদের পেশাদার আচরণ প্রত্যাশা করেন তিনি।
সমাবেশে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি ও রাজশাহী বিভাগীয় সমন্বয়ক জিয়াউল হক জিয়া, সহসাধারণ সম্পাদক রুহুল ইসলাম মনি এবং ক্রীড়া সম্পাদক আনোয়ার হোসেন জনি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আতাউর রহমান শম্ভু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন সোহাগ, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন, শহর যুবদলের সভাপতি আহসান হাবীব মমি ও সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কি, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক অতুল চন্দ্র দাস এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলামসহ ২৬টি ইউনিটের নেতারা।
আয়োজকদের দাবি, বিক্ষোভ মিছিল ও সমাবেশে যুবদলের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। এ সময় তাঁরা ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং রাজপথে সব ষড়যন্ত্র মোকাবিলার প্রত্যয় ব্যক্ত করেন।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান বলেন, দীর্ঘ ১৭ বছর বগুড়ার রাজপথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বাধা উপেক্ষা করে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গণতন্ত্রের আন্দোলন করেছেন। রাজপথেই তাঁদের রাজনৈতিক পথচলার শুরু।
তিনি আরও বলেন, বাংলাদেশ যখন সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে, তখন নিষিদ্ধ সংগঠন ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসররা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। অগ্নিসন্ত্রাসের মাধ্যমে দেশের সম্পদ বিনষ্ট করা হচ্ছে, যা দুঃখজনক।
আবু হাসান বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বিশৃঙ্খল রাজনীতি পছন্দ করেন না। তিনি শান্ত থেকে নেতিবাচক পরিস্থিতি মোকাবিলা করতে পারেন। তবে যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে বগুড়ার রাজপথে যুবদল প্রস্তুত রয়েছে। আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের বগুড়া সফর ঘিরেও সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
যে আই